মালদা

BJP কর্মী সমর্থকদের উদ্যোগে ফ্রি হেলথ চেকাপ ক্যাম্প পুরাতন মালদায়

আজ পয়লা মে এই দিনটি সাধারন মানুষ শ্রমিক দিবস হিসেবে পালন করে। সোমবার পুরাতন মালদা সরবরিতে ৫ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রমিক দিবস দিনটি পালন করা হয়। এদিন শ্রমিক দিবস উপলক্ষে একটি ফ্রি হেলথ চেকাপ ক্যাম্প করা হয় বিজেপির পক্ষ থেকে। এই ক্যাম্পে এদিন ওই এলাকার প্রচুর মানুষ তাদের চিকিৎসা করানোর জন্য রক্ত দেন। এদিন এই ক্যাম্পে বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।